ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময়

জিনিয়া বখ্শ, আদালত প্রতিবেদক :
প্রকাশ: ০২:১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস ঢাকা-১ এর দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জে. বি. এম. হাসান টাঙ্গাইলের আইনজীবীদের সাথে মতবিনিময় করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের সোহেল-জগন্নাথ সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

টাঙ্গাইল বিচার বিভাগ আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মোনায়েম হোসেন খান আলম।

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান, টাঙ্গাইলের প্রধান সরকারি আইন কর্মকর্তা (জিপি) অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন, বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মঈদুল ইসলাম শিশির ও সাবেক সাধারণ সম্পাদক এ. কে. এম. মনসুর আহমেদ খান বিপন প্রমুখ।

সভা পরিচালনা করেন বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন।

আইনজীবীগণ মতবিনিময় সভায় আদালতের বিচারক সংকট ও অবকাঠামোগত সমস্যাসহ চলমান নানা সমস্যার কথা তুলে ধরেন। আর পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন বিচারপতি জে. বি. এম. হাসান।

এম.কন্ঠ/ ২৭ সেপ্টেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন