ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

টাঙ্গাইলে টাইফয়েড টিকা দেয়ার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:০১:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলে টাইফয়েডের টিকা দেয়ার ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার সকালে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন-সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক জুলেখা খানম, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা প্রমুখ।

এসময় শিশু শিক্ষার্থীদের টিকা দেয়ার মধ্যে দিয়ে জেলায় টাইফয়েডের টিকার কার্যক্রম শুরু হল। প্রথম দফায় আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের ১ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ৭ লাখ ৫ হাজার ৮৮৫ জন ছাত্র-ছাত্রীকে টিকা দেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ১৩ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন