ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

গোপালপুরে দুই কলেজে পাশ করেনি কেউ

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলের গোপালপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় দুই কলেজের ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেনি কেউ। কলেজ দু’টির মধ্যে বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) পর্যায়ে উপজেলার একমাত্র কলেজ ‘নারুচী স্কুল এন্ড কলেজ’ থেকে ৭৯ ও ‘হাদিরা ভাদুরীর চর কলেজ’ থেকে ১২জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এ ছাড়াও উপজেলার অন্যান্য কলেজ গুলোতেও পাশের হারে বিপর্যয় নেমে এসেছে।

জানা যায়- কলেজ / স্কুল এন্ড কলেজ পর্যায়ে ৮ টি প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিল ১০৮৬ জন। পাশ করেছে ৪৭২ জন। পাশের হার শতকরা ৪৩.৪৬। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ জন।

আলিম পর্যায়ের ৭ টি প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিল ২০৮ জন। পাশ করেছে ১৮০ জন। পাশের হার শতকরা ৮৬.৫৪। জিপিএ-৫ মাত্র ১ জন।

এইচএসসি (ভোকেশনাল) পর্যায়ে ৬ টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ৪৫৬ জন। পাশ করেছে ২০৭ জন। পাশের হার শতকরা ৪৫.৩৯। জিপিএ-৫ মাত্র ১ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, শিক্ষার্থীরা মোবাইল আসক্ত ও বেপরোয়া। বেশির ভাগ শিক্ষার্থী ক্লাশে উপস্থিত থাকে না। অভিভাবকরা তাদের নিয়ন্ত্রণে ব্যর্থ। শিক্ষকরা কিছু করতে চেয়েও নানা প্রতিকুলতায় পারে না । তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে।।

এম.কন্ঠ/ ১৬ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন