ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষকের কারাদন্ড

জিনিয়া বখ্শ :
প্রকাশ: ০৩:১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলে শিশু ছাত্রকে বলাৎকার করার দায়ে মাদ্রাসা শিক্ষককে পাঁচ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কামরুজ্জামান বুধবার দুপুরে এই রায় দেন।

দন্ডিত ব্যক্তির নাম মো. হাফিজুল ইসলাম। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বেলটিয়া গ্রামের ময়দান আলীর ছেলে। তিনি টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ছিলেন।

মামলার রায়ে তাঁকে কারাদন্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশে দেওয়া হয়েছে।

এই মামলার রাষ্ট পক্ষের আইনজীবী টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি খন্দকার মো. রোকনুজ্জামান জানান, দন্ডিত মো. হাফিজুল ইসলাম ২০১৯ সালের ২৩ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত তাঁর মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর এক আবাসিক ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন। এক পর্যায়ে ওই ছাত্র মাদ্রাসা থেকে পালিয়ে বাসায় চলে যায়। পরে বাবা মায়ের কাছে বলাৎকারের কথা খুলে বলেন। পরে ওই ছাত্রের বাবা বাদি হয়ে ২০১৯ সালের ২০ আগস্ট টাঙ্গাইল সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছর ৩০ সেপ্টেম্বর সদর থানার উপ-পরিদর্শক মো. মনির আহমেদ হাফিজুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। মমলার আট জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে বুধবার আদালত রায় দেন।

রায় ঘোষনার সময় হাফিজুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

প্রসঙ্গত, মামলা দায়েরের পরেই হাফিজুল ইসলামকে পুলিশ গ্রপ্তার করেছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। মামালা দায়েরের পরেই তাকে মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়।

এম.কন্ঠ/ ১৫ অক্টোবর  /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন