ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না

টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন।

বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুর শরিষাবাড়ী উপজেলার বারইপটল এলাকার শুকুর আলীর ছেলে ফাইম (২২), কাঞ্চনপুর এলাকার আশরাফ আলীর স্ত্রী শিল্পী বেগম (৪২) ও শিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার চকনুর এলাকার মৃত আঃ রশিদের ছেলে সোহরাব আলী সরকার (৭৮)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌছালে ঢাকাগামী একটি ট্রককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রড ভর্তি অন্য একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হয়। এ সময় পুলিশ আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এসময় কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে।

বাসাইল থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, হতাহতরা সবাই বাসযাত্রী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এম.কন্ঠ/ ১৫ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন