ঢাকা ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

টাঙ্গাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

oppo_2

টাঙ্গাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মোহন্ত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মুশিউর রহমান, সহকারি প্রকৌশলী ফয়সাল সাহমুদ, সোনিয়া পারভীন প্রমুখ।

এরপর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে হাত ধোয়ার সঠিক উপায় দেখানো হয়। এই পর্বের পর হাত ধোয়ার গুরুত্ব ও দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। দিবসটি জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে আয়োজন করে।

এম.কন্ঠ/ ১৫ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন