ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

ভাসানী বিশ্ববিদ্যালয় বিশ্বে ৭৪৬ তম স্থান অর্জন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:১৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক র‌্যাংকিং সিস্টেম গবেষণার মান সূচকে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্বে ৭৪৬ তম স্থান অর্জন করেছে।

এ বছরের মার্চ মাসে প্রথমবারের মত সংশ্লিষ্ট কমিটি এ র‌্যাংকিং সিস্টেম জন্য প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে। সংস্থাটি গবেষণার মান ও পরিবেশ, শিক্ষকতার মান, ইন্ডাস্ট্রি থেকে আয় ও আন্তর্জাতিক দৃষ্টি ভঙ্গি এ পাঁচটি প্রধান সূচক বিবেচনা করেছে। যেখানে দেশের পাবলিক ও বেসরকারীসহ ১৯ টি বিশ্ববিদ্যালয় এতে স্থান পেয়েছে।

২০২৬ সালের তালিকায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দশম (১০ তম) ও আন্তর্জাতিক দৃষ্টি ভঙ্গি সূচকে সপ্তম (৭ তম) স্থান অর্জন করেছে।

‎প্রায় সপ্তাহকাল ছুটি শেষে গত মঙ্গলবার প্রথম কর্মদিবসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ দুপুরে তার অফিসে বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন আমাদের র‌্যাংকিং যাত্রায় প্রাথমিক এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং এ পরিবারের সবার। যেকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী শিক্ষকতা ও দায়িত্ব পালনের পাশাপাশি মেধাবী শিক্ষার্থী ও তরুণ গবেষকদেরকে মানসম্মত গবেষণা পরিচালনা করছেন তাদেরকে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান।

‎তিনি জানান, জাতিসংঘের টেকসই উন্নয়ন কর্মসূচির উপর ভিত্তি করে টাইমস হায়ার এডুকেশন কর্তৃক প্রদত্ত ইমপ্যাক্ট র‌্যাংকিং নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ ও র‌্যাংকিং কমিটি এ বছরের শুরু থেকে কাজ করে আসছে।

সম্প্রতি এ কমিটি কিউএস র‌্যাংকিং সিস্টেমের আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া শাখার ম্যানেজার রামি আওয়াদ কে নিয়ে ওয়েবিনার আয়োজন করে। সবার সম্মিলিত প্রয়াস থাকলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আরো সম্মানজনক বিশ্ববিদ্যালয়ের তালিকায় নিয়ে যাওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ ও র‌্যাংকিং কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. মতিউর রহমান এ অর্জনকে সামনে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এম.কন্ঠ/ ০৯ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন