ঘাটাইলে পূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার মিজানুর রহমান
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বুধবার রাতে বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় তার সঙ্গে ছিলেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন। পুলিশ সুপার ও ওসি উপজেলার বিভিন্ন মন্ডপে উপস্থিত ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ও খোঁজখবর নেন আয়োজকদের।
পূজা মন্ডপ কমিটির নেতারা পুলিশের এ আন্তরিক উদ্যোগে আনন্দ প্রকাশ করে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সরাসরি তদারকি ও আশ্বাসে পূজা আরও শান্তিপূর্ণ ও আনন্দময় হয়ে উঠেছে।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল হিন্দু স¤প্রদায়ের নয়, এটি আমাদের সবার উৎসব। তাই পূজার নিরাপত্তায় আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। রাতভর টহল, সিসিটিভি ক্যামেরা ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে প্রতিটি মন্ডপে নিরাপত্তা থাকবে। আমাদের লক্ষ্য, দর্শনার্থীরা যেন নিরাপদে, আনন্দঘন পরিবেশে পূজা উপভোগ করতে পারেন। পূজার প্রতিটি মুহূর্তে পুলিশ জনগণের পাশে থাকবে।
এম.কন্ঠ/ ০২ অক্টোবর /এম. টি



























