ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান কালিহাতীতে শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ট্যালেন্টপুলে বৃত্তি পেল এলেঙ্গার প্রিয়ন্তী ভট্টাচার্য্য জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদরসহ পাঁচ উপজেলা সুপার সিক্সে টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির ১০ বছর কারাদণ্ড টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

মর্নিং ফুটবলের ফাইনালে যমুনা দলের মুখোমুখি মেঘনা দল

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০২:৩০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ষাঁড় আর মহিষের যুদ্ধ নয়, যুদ্ধটা ষাঁড়ে ষাঁড়ে হয়েছে। এই যুদ্ধে সরাসরি কেউ জয়ী হতে পারেনি। যুদ্ধটা টাঙ্গাইল স্টেডিয়ামে মর্নিং ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালের মতো দ্বিতীয় সেমিফাইনালেও মেঘনা ও যমুনা ফুটবল লড়াই টাইব্রেকারেই হয়েছে। টাইব্রেকারে জয়লাভ করে মেঘনা ফুটবল দল ফাইনালে বৃক্ষ্মপুত্র ফুটবল দলের মুখোমুখি শিরোপা লড়াইয়ে।

বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) ঈদগাঁহ ফুটবল এসোসিশেনের আয়োজনে মর্নিং মিনি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। দুটো ফুটবল দলই শক্তিশালী প্রতিপক্ষ হওয়ায় গতিময় খেলায় ছিলো টান টান উত্তেজনা। তবে গোলের খেলা ফুটবলের কাঙ্খিত গোলটি কোন দলই বের করতে পারেনি। দু’টো দলই নিজের রক্ষণকে আগলে রেখে গোছানো ফুটবল খেলে গোলের খোঁজে আক্রমন করে খেলতে থাকে।

প্রথমার্ধে যমুনা ফুটবল দলের পায়ে বেশীক্ষন থাকলেও মেঘনা ফুটবল দলের গোলরক্ষক আলআমিনকে শক্ত কোন পরীক্ষা মুখোমুখি করতে পারেনি। যমুনা দলের আ্ক্রমন মেঘনা দলের রক্ষণসেনা উজ্জল , সংগ্রাম ও ডাক্তার শফিকুলের দেয়ালে আঘাত লেগে আক্রমনগুলো বালির বাঁধের মতো ভেঙে যায়। বরং ধীরে চলার নীতিতে মেঘনা দলের আরিফ, হাবিব ও ইমতিয়াজের আক্রমন গুলো যমুনা দলের গোলরক্ষক মজিবুর অসামান্য দক্ষতার সাথে প্রতিহত না করলে প্রথমার্ধেই খেলার ফল পেতে পারতো মেঘনা ফুটবল দল।

মেঘনা দলের সংগ্রাম সারা মাঠে সংগ্রাম করে খেলেও কাঙ্খিত সহযোগিতার অভাবে গোল করতে পারেনি। তেমনি যমুনা দলের ইমারত, সোহেল, তোরাব ও ইন্দ্রজিং প্রথমার্ধে গোছানো ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে তাদের সেই গোছানো ফুটবল খুঁেজ পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি মেঘনা দলের সংঘবদ্ধ কোন আক্রমন।

দ্বিতীয়ার্ধটা দু’দলই ক্লান্তির ভারে খেলতে পারেনি। মেঘনা দলের ডিপ ডিফেন্ডার উজ্জল ব্যাকমাসলে টান পড়লে মাঠ থেকে উঠে গেলেও যমুনা পারেনি সেই সুযোগ নিতে। এদিকে মেঘনা দলের চতুর ফরোয়ার্ড ইফতেখারুল অনুপম কিছু সময়ের জন্য মাঠে নেমে আহামরি খেলা প্রদর্শনে ব্যর্থ, যেমন ব্যর্থ মেঘনা দলের দুরুল হোদা।

নির্ধারিত সময়ের খেলা সরাসরি টাইব্রেকারে গড়ালে মেঘনা ফুটল দল ৩-২ গোলে যমুনা ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উঠে। মেঘনা দলের পক্ষে অনুপম, সংগ্রাম ও ইমতিয়াজ এবং যমুনা দলের মজিবুর ও তোরাব হোসেন গোল করেন।

১ম সেমিফাইনালে ব্রক্ষ্মপুত্র ফুটবল দল টাইব্রেকারে (১-০) লৌহজং দলকে পরাজিত করে ফাইনালে উঠেছে। ফাইনালে শিরোপার জন্য মুখোমুখি হবে মেঘনা দলের সাথে। রেফারীঃ মাসুদ হোসেন, সহকারী রেফারীঃ মমিরুল ইসলাম ও মমিনুর রহমান।

এম.কন্ঠ/  ০৪ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন