ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয় জ্ঞান বিতরণেরও…ইউজিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, জ্ঞান বিতরণের জায়গাও। সেই জ্ঞান সৃষ্টি করতে হবে শিক্ষক ও শিক্ষার্থীদের মিলে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শুধু নিজে শিক্ষিত হয়েছি বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আমার দ্বারা সমাজ কী পেল, দেশ কী পেল তা নিয়েও ভাবতে হবে।

বুধবার দুপুরে টাঙ্গাইলের ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

বিশেষ অতিথি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যার নামে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত সেই মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ বুকে ধারণ করতে হবে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের। ১ম বর্ষ থেকেই আজেবাজে কাজে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। আগে নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে হবে, না হয় চোরাবালিতে হারিয়ে যেতে হবে।

অনুষ্ঠানের সভাপতি বলেন, বিশ^বিদ্যালয় জীবন তোমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা। এটি শুধু জ্ঞান অর্জনের যায়গা নয়, বরং নিজের চরিত্র গঠন, জ্ঞান অর্জন ও ভবিষ্যৎ গড়ার সূবর্ণ সুযোগ। প্রকৃত জ্ঞান কেবল পরীক্ষায় পাশের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে এ জ্ঞান সৎভাবে কাজে লাগানোর জন্য।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও নবীনবরণ আয়োজন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন। স্বাগত বক্তব্য রাখেন নবীনবরণ আয়োজন কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম ও অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোছা. নুরজাহান খাতুন। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহ মো. মাহিন চৌধুরী ও ফারিহা মেহজাবিন আদিবা।

অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এর আগে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এম.কন্ঠ/  ০৩ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন