ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা প্রাণিসম্পদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে-সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে অনুমোদনহীন বালুঘাট, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রতিনিধি সম্মেলনে সেরা প্রতিবেদক হলেন জাগো নিউজের নোমান

কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া

তারেক আহমেদ :
প্রকাশ: ০২:৩৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে মহেলা গ্রামবাসীর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় ভাবলা স্পোর্টিং ক্লাব একাদশকে টাইব্রেকারে ৮-৭ গোলে পরাজিত করে হিন্নাইপাড়া একাদশ বিজয়ী হয়েছে।

খেলাকে ঘিরে শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল ৪ কালিহাতী আপনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।

শনিবার বিকেলে কালিহাতী উপজেলা এলেঙ্গা পৌরসভা মহেলা গ্রামবাসীর আয়োজনে মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলার উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সভাপতি ব্যারিস্টার সারাওয়াত সিরাজ শুক্লা।

কালিহাতীর এলেঙ্গা পৌরসভার মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় হিন্নাইপাড়া ফুটবল একাদশ টাইব্রেকারে ৮-৭ গোলে ভাবলা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন হিন্নাইপাড়া ফুটবল একাদশ।

বাংলাদেশ মহিলা ক্রীড়া পরিষদ ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সভাপতি ব্যারিস্টার সারাওয়াত সিরাজ শুক্লা বলেছেন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, শারীরিক ও মানসিক বিকাশ এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন তরুণ ছাত্র ও যুবক সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে থাকতে হলে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌরসভা সাবেক মেয়র শাফি খান, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোজাম্মেল হক হিরো, নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহর আলী, সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালা, লুৎফর রহমান মতিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, ঢাকা জাপান বাংলা কান্ট্রি ডিরেক্টর মোর্শেদ খান পলাশ, টাঙ্গাইল খান টেলিকম ম্যানেজিং ডিরেক্টর মোমিন খান, বিশিষ্ট শিল্পপতি কৃষিবিদ সোহেল রানা ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন।

ফুটবল ফাইনাল খেলা পরিচালনা কমিটির সভাপতিত্ব করেন এলেঙ্গা পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা জহুরুল হক ও সাধারণ সম্পাদক এলেঙ্গা পৌরসভা সাবেক প্যানেল মেয়র আব্দুল বারেক। ফুটবল ফাইনাল খেলা পরিচালনা করছেন বিএনপি নেতা মোফাজ্জল মোল্লা।

আয়োজকরা জানান, ফাইনাল খেলাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে উঠেছে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

একই সঙ্গে টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

খেলায় আরোও উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌরসভা ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আফজাল হোসেন, এলেঙ্গা পৌর বিএনপি যুগ্ম সম্পাদক শহিদুর রহমান, এলেঙ্গা পৌর বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, এলেঙ্গা পৌর বিএনপি সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেনসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

এম.কন্ঠ/ ০৫ সেপ্টেম্বর  /এম. টি

নিউজটি শেয়ার করুন