ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

ঘাটাইলে শহীদ সাদিকের কবরে শ্রদ্ধা ও দোয়া

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

গনঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একমাত্র শহীদ হাফেজ সাদিকের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।

মঙ্গলবার সকালে ঘাটাইল উপজেলার করিমগঞ্জ ঘোনা পাড়া কবরস্থানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ হাফেজ সাদিকের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আবু সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. মীর মোশারফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী প্রমুখ।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের সেই উত্তাল সময় ১৯ জুলাই শুক্রবার ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের করিমগঞ্জ ঘোনা পাড়া গ্রামের হাফেজ সাদিক জুমার নামাজ শেষে সহপাঠী বন্ধুদের সঙ্গে রাজপথে বিক্ষোভ মিছিলে যোগ দেয়। এ সময় পুলিশের গুলিতে সাদিক নিহত হয়।

এম.কন্ঠ/  ০৫ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন