ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

ঘাটাইলে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের পুরস্কার বিতরণ

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় অধ্যায়নরত ৩৫ জন শিক্ষার্থী ও ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোহাঃ নাসির উদ্দিন, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম প্রমুখ।

জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজন এ অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন পুরস্কৃত সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, এ প্রকল্প, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকারিতা এবং জবাবদিহিতা বাড়াতে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মো. নাসির উদ্দীন বলেন, এই স্কিমের অধীনে, নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা তাদের কর্মক্ষমতা এবং ফলাফলের ভিত্তিতে অনুদান পেয়ে থাকে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, এই অনুদান মূলত শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার সামগ্রিক পরিবেশ উন্নয়নে ব্যবহৃত হয়। শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ তৈরি করা, শিক্ষকদের পেশাদারিত্ব বৃদ্ধি করা, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকারিতা ও গুণগত মান বৃদ্ধি করা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এই স্কিমে মূল উদ্দেশ্য।

তিনি আরো বলেন এই স্কিমের আওতায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয় এবং সেই অনুযায়ী অনুদান প্রদান করা হয়।

এম.কন্ঠ/  ৩১ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন