ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ঘাটাইলে লোহার শিকলে বন্দি সেই সাইফুলের পাশে ইউএনও

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে প্রায় ৩০ বছর ধরে পায়ে লোহার শিকলে বন্দি মানসিক ভারসাম্যহীন সেই সাইফুলের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন ।

রোববার (২৭ জুলাই) ঘাটাইল উপজেলা প্রশাসনের একটি দল সাইফুলের বাড়িতে পৌঁছে খাদ্যসামগ্রী সরবরাহ এবং ঘর নির্মাণসহ সাইফুলকে পুনর্বাসিত করার আশ্বাস দেন।

সাইফুল (৩৭) পৌরসভার ধারিয়াল গ্রামের মৃত বহর আলী মন্ডলের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন। তার মা রহিমা বেগম অসহায় অবস্থায় তার ছেলের দেখাশোনা করছেন। এদিকে রহিমার স্বামী বহর আলী প্রায় ২০ বছর আগে মারা গেছে। বর্তমানে তিনি ও তার মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন। স্বামীসহ জমিজমা হারিয়ে এখন তিনি পথে-ঘাটে ভিক্ষা করে ছেলের মুখে খাবার তুলে দেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশ হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।

সাইফুলের মা রহিমা বেগম বলেন, আমরা গরিব মানুষ। টাকার অভাবে ছেলের দেখাশোনা করতে পারিনি। উপজেলা প্রশাসনের এই আশ্বাসে তিনি অত্যন্ত খুশি।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ জানান, ‘ উপজেলা প্রশাসন সাইফুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমরা তাকে খাদ্যসামগ্রী সরবরাহ করেছি এবং সরকারের পক্ষ থেকে একটি ঘর নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। সাইফুলকে পুনর্বাসিত করার জন্য আরও বেশি সহযোগিতার পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং আমরা এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছি।’

এম.কন্ঠ/  ২৭ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন