ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সৃষ্টি স্কুলে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

টাঙ্গাইলের সুনামধন্য সৃষ্টি শিক্ষা পরিবারের ৩৩ বছর পদার্পণ উপলক্ষে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার শিক্ষার্থীদের বই পাঠে উদ্বুদ্ধ করতে ও দেশীয় সংস্কৃতির বিভিন্ন অংশ নতুন শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে টাঙ্গাইল শহরের বিশ^াস বেতকা এলাকার সৃষ্টি একাডেমিক স্কুলে দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানের করা হয়।

এ অনুষ্টানের উদ্বোধন করেন সৃষ্টি একাডেমিক স্কুলের অধ্যক্ষ সাইদুর রহমান সাইদ। এতে স্বাগত বক্তব্য রাথেস উপাধ্যক্ষ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত, হামদ নাত, কুইজ, সেরা পাঠক, গীতিনাট্য, জারি, সারি ভাটিয়ালি গান ও পুঁথি পাঠের আসর, বিতর্ক, উপস্থিত বক্তব্যসহ নানা আয়োজন করা হয়।

জাতীয় আবৃত্তি শিল্পী ও উপস্থাপক আরিফ আহমেদের নির্দেশনা ও পরিকল্পনায় মঞ্চায়িত হয় গ্রাম বাংলার লোকজ সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা। সঞ্চালনার দায়িত্ব পালন করেন আরিফ আহমেদ, সুশান্ত সরকার, ইমরান হোসেন, তনিমা আক্তার ও রুহুল আমিন। শিশুদের আনন্দকে বাড়াতে মঞ্চে জাদু পরিবেশন করেন দূর্নীতি প্রতিরোধ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলম ভূঞা।

এছাড়াও সৃষ্টি একাডেমিক স্কুল এর সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম মোল্লা, তানিন জিনান তন্বী, আশরাফ হোসেন সুমনসহ বিভিন্ন শ্রেণির শ্রেণি পরিচালকসহ শিক্ষক শিক্ষিকা মন্ডলী সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে অনুষ্ঠান কে আরো প্রাণবন্ত করে তোলেন। রোববার বিকেলে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করা হয়।

এম.কন্ঠ/  ১৩ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন