ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

oppo_2

টাঙ্গাইল পৌর এলাকায় আলহাজ্ব আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার সকালে আলহাজ্ব আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ।

চারা বিতরণ কর্মসূচিতে উপস্তিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুন সরকার, আসিব, শহর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ সরোয়ার, সাধারণ সম্পাদক আলীম আকন্দ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফেজ, ছাত্রদল নেতা হিমেল, আকাশ মন্ডল, রাসেল, মাহিদ ও মোয়াজ্জেম প্রমুখ।

এই কর্মসূচির আওতায় আলহাজ্ব আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা প্রদান করা হয়। এতে ফলদ ও ঔষধি গাছের চারার মধ্যে রয়েছে (জাম, নিম, মেহেগুনি ও আম)।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, পরিবেশ রক্ষায় দায়িত্ব বাংলাদেশের সব মানুষের, এটি আমাদের সবার নৈতিক কর্তব্য। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি এখন থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলে, তাহলে ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।

এম.কন্ঠ/  ০২ জুলাই  /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন