ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন 

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ১১:৩৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

কক্সবাজারে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে স্থানীয় একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক নয়াদিনের নির্বাহী সম্পাদক এস এম আল হেলাল ও বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদুজ্জামান মন্টু। এতে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক জয়নাল আবেদীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুশফিকুর মিল্টন।

অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক সমকালের প্রতিনিধি আনসার আলী, দৈনিক যুগান্তরের প্রতিনিধি খান মোহাম্মদ ফজলুর রহমান, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি আব্দুল আলীম আকন্দ, গ্রীন টেলিভিশনের প্রতিনিধি হাবিবুর রহমান ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি অটল শরিয়তউল্লাহসহ অন্যরা।

সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত নির্বাচনে দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়নাল আবেদীন সভাপতি এবং দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধি মুশফিকুর মিল্টন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁদের নেতৃত্বে ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি আব্দুল আলীম আকন্দ (দৈনিক ইনকিলাব), আনসার আলী (দৈনিক সমকাল) ও খান ফজলুর রহমান (দৈনিক যুগান্তর); যুগ্ম সম্পাদক নাজিবুল বাশার (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ) ও শামীম আল মামুন (দৈনিক খোলা কাগজ); সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান (গ্রীন টেলিভিশন); সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) (চ্যানেল এস); প্রচার সম্পাদক মাহাদী হাসান শিবলী (দৈনিক রূপালী বাংলাদেশ); দপ্তর সম্পাদক নূর আলম (দৈনিক কালবেলা); ক্রীড়া সম্পাদক আব্দুল লতিফ (নিউজ টাইম); তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মুহাম্মদ গোলাম মোস্তফা তালুকদার (মোহনা টেলিভিশন) এবং শিক্ষা বিষয়ক সম্পাদক মোজাফফর আহমেদ (ডেইলি ক্যাম্পাস)।

কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন সন্তোষ কুমার দত্ত, আব্দুস সালাম, সোহেল রানা, লিয়াকত হোসেন জনী ও মোহাম্মদ সেলিম হোসেন।

এম.কন্ঠ/ ৩১ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন