ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন  সাংবাদিক শেখর এর মায়ে’র পরলোকগমন ঘাটাইলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা টাঙ্গাইলে ছাত্রদলনেতা রউফ এর মৃত্যুবার্ষিকী পালিত কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১১:৫০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সুলতানার স্বপ্ন পড়ো; সৃজনশীল অনুভূতি প্রকাশ করো-এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে সুলতানার স্বপ্ন গ্রন্থ বিতরণ, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে ‘সুলতানার স্বপ্ন : শতাব্দী পেরিয়ে আজকের পাঠ’ শীর্ষক এই বিশেষ কর্মসূচি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে ২০ জন পাঠকের হাতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী গ্রন্থ সুলতানার স্বপ্ন তুলে দেওয়া হয়।

পাঠকদের আগামী ২৫ নভেম্বরের মধ্যে বইটি পড়ে পাঠ প্রতিক্রিয়া জমা দিতে বলা হয়েছে। গ্রন্থপাঠের পাশাপাশি চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে অংশগ্রহণকারীদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি করা হয়।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানার স্বপ্ন বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ নারীবাদী কল্পকাহিনি। ১৯০৫ সালে ইংরেজিতে রচিত এ বইয়ে ‘লেডিল্যান্ড’ নামে এক কাল্পনিক সমাজের চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে নারীরা শিক্ষা, বিজ্ঞান ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেন। অন্যদিকে পুরুষরা ঘরে অবস্থান করেন।

প্রচলিত লিঙ্গভিত্তিক ভূমিকার উল্টো চিত্র এঁকে রোকেয়া নারীশিক্ষা, স্বাধীনতা, বিজ্ঞানমনস্কতা ও সমতার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। বইটি পাঠের মাধ্যমে নতুন প্রজন্মের পাঠকদের মধ্যে নারী-পুরুষের সমতা, মুক্তচিন্তা ও সৃজনশীলতার চর্চা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করেন আয়োজকরা।

ইউনেস্কোর মেমোরি অব দা ওয়ার্ল্ড এশিয়া-প্যাসিফিক কমিটি মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে ২০২৪ সালের ৬-১০ মে অনুষ্ঠিত দশম বার্ষিক সভায় ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থকে বিশ্বস্মৃতির আঞ্চলিক রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়।

স্থানীয়রা মনে করছেন, চৌরাকররা গ্রামের বাতিঘর আদর্শ পাঠাগার এলাকার মানুষের বই পড়া, গ্রন্থ বিতরণ, জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকান্ডের একটি মিলনস্থল হিসেবে কাজের পাশাপাশি সৃজনশীল চর্চাকে উৎসাহিত করছে। আয়োজকদের এ উদ্যোগের মধ্যদিয়ে পাঠকরা বই পড়ার অভিজ্ঞতা ভাগাভাগি করার পাশাপাশি নিজেদের চিন্তা ও অনুভূতি প্রকাশের সুযোগ পেয়েছেন।

বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে এবং গ্রন্থাগারিক সীমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালিমুজ্জামান, চাকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম, পাঠাগারের সদস্য মো. রাকিব হোসেন, আবু জাফর সালেহ ও লিখন আহমেদ।‌

এম.কন্ঠ/ ৩১ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন