ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী সখীপুরের দুলাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন রামরু’র সহযোগিতায় সাড়ে ৭৪ লাখ টাকা পেলেন প্রবাসীর স্ত্রী শুকুরী নির্মাণ শ্রমিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন ঘাটাইলে নারী শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় সালিশি বৈঠকে সমাধান গোপালপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু ভূঞাপুরে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি, জরিমানা অর্ধলাখ

টাঙ্গাইলে লৌহজং নদী পরিস্কার অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

টাঙ্গাইল শহরের উপর দিয়ে প্রবাহিত লৌহজং নদী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হবে। শুক্রবার সকালে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করবেন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিডিক্লিনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, শুক্রবার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে লৌহজং নদী পরিচ্ছন্নতা করা হবে। প্রায় আড়াই কিলোমিটার লৌহজং নদী পরিস্কার পরিচ্ছন্নতা করব পরিকল্পনা হতে নেয়া হয়েছে। এ কাজে বিডিক্লিনেরে প্রায় ২ হাজার সদস্য নিয়োজিত থাকবেন বলে জানান তিনি।

এম.কন্ঠ/২৯ ফেব্রুয়ারি/ এম.টি

নিউজটি শেয়ার করুন