ঘাটাইলে কাব কার্ণিভাল অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে কাব কার্ণিভাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) ঘাটাইল এস.ই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কাব কার্ণিভাল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ ।
তিনি বলেন, কাব কার্ণিভাল হল স্কাউটদের জন্য বিশেষ ভাবে আয়োজিত একটি আনন্দময় ও শিক্ষামূলক উৎসব , যা শিশুদের মধ্যে শৃঙ্খলা নেতৃত্ব,সহমর্মিতা এবং সুপ্ত প্রতিভা বিকাশে সাহায়্যে করে ।
এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম, জেলা সহকারী ট্রেইনার মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ স্কাউটস ঘাটাইল উপজেলা শাখার কমিশনার আবুল কালাম আজাদ, বাশিস ঘাটাইল উপজেলা শাখার সাবেক সভাপতি খন্দকার তাহাজজত হোসেন , সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ও প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুজ্জামান , বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান মিঞা, সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, জেলা যুগ্ম সম্পাদক তাপস সূত্র ধর , উপজেলা কাব লিডার মো. হুমায়ুন কবীর প্রমুখ।
কাব কার্ণিভাল আনন্দদায়ক, উত্তেজনাপূর্ণ শিক্ষামূলক এবং প্রতিযোগিতা মূলক এ অনুষ্ঠানে উপজেলার ৩২টি কাব দল অংশ নেয় । প্রতিযোগিতায় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এম.কন্ঠ/ ২৩ জুন /এম. টি


















