ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল টাঙ্গাইলে ডি-ম্যাবের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সখীপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আওয়াল মাহমুদের মতবিনিময় সভা গোপালপুরে রেমিট্যান্স যোদ্ধা আনোয়ার হোসেন আর নেই ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৭০ হাজার টাকা জরিমানা বাসাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলা দলের দোয়া খালেদা জিয়ার সুস্থতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল টাঙ্গাইলে সেতু’র ফ্রি মেডিকেল ক্যাম্প খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল ও খাবার বিতরণ বাসাইলে উপজেলা শিশু পার্কের উদ্বোধন

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন শীর্ষক শিক্ষকদের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:২৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি -এর আয়োজনে অর্থনীতি বিভাগের শিক্ষকদের নিয়ে “ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অর্থনীতি বিভাগের সেমিনার হলে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। সভাপতিত্ব করেন আইকিউএসি ভাসানী বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মতিউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা। রিসোর্স পার্সন ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, বর্তমানে উচ্চশিক্ষার মান উন্নয়নে ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। অর্থনীতি বিভাগে এই শিক্ষাব্যবস্থার বাস্তবায়নের উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগোপযোগী পদক্ষেপ। কারণ, শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন নয়, বরং তাদের দক্ষতা, আচরণ এবং নৈতিকতার উন্নয়ন নিশ্চিত করাই ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য।

আজকের এই কর্মশালার মাধ্যমে শিক্ষকগণ শিক্ষার্থীদের কী অর্জন হবে, তারা কীভাবে সমাজে অবদান রাখতে পারবে, সেই দিক নির্দেশনাগুলো নির্ধারণ করা হবে। সেই সঙ্গে পাঠ্যক্রম, মূল্যায়ন পদ্ধতি এবং শিক্ষণ কৌশলকেও আধুনিকায়ন করা হবে। যা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

আমি সবসময় চেষ্টা করি, আমাদের শিক্ষার্থী ও শিক্ষকরা যেন সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষায় নিজেদের সম্পৃক্ত করতে পারে।

শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত এমন শিক্ষার্থী তৈরি করা, যারা শুধু ভালো রেজাল্ট করবে না, বরং জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধে হবে সমৃদ্ধ। ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই লক্ষ্য অর্জন সম্ভব।

এম.কন্ঠ/  ১৯ মে   /এম.টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন