ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আঙুল থেকে ভোটের কালি না শুকাতেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু-প্রতিমন্ত্রী টুকু আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে-মুক্তিযুদ্ধ মন্ত্রী টাঙ্গাইলে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত টাঙ্গাইলে বৃষ্টি অপেক্ষা করে ফোরটি ফুটবলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ

টাঙ্গাইলে সাপের কামড়ে স্কুল ছাত্রীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৪:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইল ও সখীপুরে সাপের কামড়ে এক স্কুল ছাত্রী ও এক বৃদ্ধা নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১ টায় ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নের যুগিয়া টেঙ্গর এলাকা ও সখীপুরে বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন, স্কুল ছাত্রী মোছা. আখি (১৪) দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর উত্তর পাড়া গ্রামের আয়েজ উদ্দিনের মেয়ে ও কাজলী বেগম (৬০) কালমেঘা দক্ষিণপাড়া এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, আঁখি মেধাবী ছাত্রী ছিল। গতকাল রাতে আঁখি পড়তে বসে। এসময় পড়ার টেবিলে নিচে একটি বিষধর সাপ আঁখির পায়ে কামড় দিলে সে ব্যথা অনুভব করে। পরে রাতেই তাকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আঁখির মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মিয়া জানান, আঁখির পায়ে সাপের কামড়ের চিহ্ন ছিল। বিষধর সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।
কাজলী বেগমের পরিবারের সদস্যরা জানান, কাজলী বেগম শনিবার সকালে পানি আনতে ঘরের পাশে নলকূপে যান। সেখানে একটি সাপ তাঁর বাঁ হাতে ছোবল দেয়। এতে তাঁর দুই আঙুলে বিষধর সাপের দাঁতের চিহ্ন বসে যায়। এ সময় তিনি চিৎকার করে বিষয়টি ছেলেকে জানান। ছেলে তাঁর মাকে নিয়ে দেড় ঘণ্টার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে কাজলী বেগমকে মৃত ঘোষণা করেন।

ছেলে হোসেন আলী বলেন, মার চিৎকার শুনে দৌড়ে গিয়ে আমি সাপ দেখতে পারি নাই। হাতে চিহ্ন দেখে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাই। তারপরও মাকে বাঁচাতে পারলাম না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারী মারা গেছেন। তার বা হাতের দুটি আঙুলে ক্ষতচিহ্ন দেখে বিষধর সাপের কামড় বলেই মনে হয়েছে। বিষয়টি থানায় জানিয়ে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এম.কন্ঠ/  ১০ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন