ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ১০টি প্লাস্টিক বর্জ্যরে পরিবর্তে একটি পরিবেশবান্ধব গাছ টাঙ্গাইলে মিথ্যা হত্যা মামলা সাজানোর অপরাধে ৩ জনের ৫ বছরের কারাদণ্ড এলিভেন বুলেটসকে ৪-০ গোলে হারিয়ে সাবালিয়া ক্রীড়া একাদশ সেমিফাইনালে ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে চাকরি মেলা, গবেষণা পুরষ্কার ও সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি সম্পন্ন কালিহাতীতে পরিচ্ছন্নতা, মাদক নির্মূল ও সবুজায়নে জোর দিলেন নবাগত ডিসি ঘাটাইলে চাউলের দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ তিনজনকে যাবজ্জীবন টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগে ইয়ুথ ক্লাবের উড়ন্ত সূচনা টাঙ্গাইলে সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার প্রথম বিভাগ লীগে থানাপাড়া ব্যায়ামাগারের সাথে ভাসানী ক্লাবের খেলা গোলশুন্য ড্র

টাঙ্গাইলে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:৪৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

টাঙ্গাইল পুষ্পস্তবক অর্পন, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুরু হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্বে জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, মুক্তিযুদ্ধা, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। এরপর টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ কুচকাওয়াচ ও শরীর চর্চা প্রর্দশন করা হয়।

পরে কুচকাওয়াচে জেলা পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এ দিকে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যানে শহিদ বেদীতে পুষ্টস্তবক অর্পন করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহিদদের ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এম.কন্ঠ/ ২৬ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন