ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মাটি তোলা নিয়ে বিরোধে সংঘর্ষ-আহত যুবদল নেতার মৃত্যু বাসাইলে ধান ব্যবসায়ীর ঘরে টাকা চুরি, মীমাংসার চেষ্টা; আটক ৩ টাঙ্গাইল প্রেসক্লাবে আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন কালিহাতীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় যুবদল নেতার মৃত্যু আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এতিম শিশুদের ৭ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ২৭ লাখ টাকা আত্মসাৎ করতে মাদক ব্যবসায়ীর ট্রাক ছিনতাইয়ের নাটক সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ

ঘাটাইলে গ্যারেজ থেকে যুবকের লাশ উদ্ধার

রেজাউল, ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৪:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
টাঙ্গাইলের ঘাটাইলে নাহিদ হাসান (২৩) নামে এক গ্যারেজ মিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার জামুরিয়া ইউপির বীর ঘাটাইল এলাকার একটি মোটর সাইকেল গ্যারেজের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত নাহিদ উপজেলার দেউলাবাড়ি ইউপির পোয়াকোলাহা গ্রামের ধলা মিয়ার ছেলে। তিনি মেসার্স মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামে একটি গ্যারেজের মিস্ত্রী ছিলেন।
স্থানীয় একটি দোকানের কর্মচারী সাজ্জাদ হোসেন বলেন, সকালে ভেকুর কাজ করছিলাম। নাট খোলার জন্য একটি যন্ত্রের প্রয়োজন হয়। নাহিদের গ্যারেজ বন্ধ দেখে দোকানের কাছে গিয়ে ডাকাডাকি করি। কোনো সাড়াশব্দ না পেয়ে হঠাৎ খেয়াল করে দেখি গ্যারেজের একটি শার্টার একটু উঠানো। শার্টার পুরোটা উঠিয়ে নাহিদের কাছে গিয়ে ডাক দিলে সাড়া মেলেনি। শরীরে হাত দিয়ে ধাক্কা দিলে শরীর শক্ত লাগে। এরপর আশেপাশের লোকদের ডাক দিলে তারা এসে দেখেন নাহিদ মারা গেছেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গ্যারেজ মালিক মনির হোসেন ব্যবসার কাজে চট্রগ্রাম অবস্থান করছেন। তার বড় ভাই মনসুর আলী বলেন, নাহিদ তিনমাস ধরে এই গ্যারেজে কাজ করছেন। ঘটনাস্থলে দেখা যায় মোটরসাইকেলের লুকিংগ্লাস ও নম্বর প্লেট পড়ে আছে। স্থানীয়দের ধারণা রাতের কোনো এক সময় চোর মোটরসাইকেল চুরি করে নেয়ার সময় নাহিদ দেখে ফেলায় তাকে হত্যা করা হতে পারে।
ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনীগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এম.কন্ঠ/২২ ফেব্রুয়ারি/ এম.টি

নিউজটি শেয়ার করুন