ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ

ভাসানী বিশ্ববিদ্যালয়ে জেএসপিএসের সেমিনার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১১:১৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জেএসপিএস (জাপান সোসাইটি ফর দ্যা প্রোমোশন অব সায়েন্স) অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও জেএসপিএস এর আয়োজনে শিক্ষকদের ‘গাইডেন্স সেমিনার অন জেএসপিএস এন্ড ইটস ইন্টারন্যাশনাল প্রোগ্রাম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ১ম একাডেমিক ভবনের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও জেইউএএবি এর সাবেক সভাপতি প্রফেসর ড. এম এ এম এহিয়া খন্দকার ও জেএসপিএস ব্যাংকক অফিসের পরিচালক প্রফেসর ড. ইয়োশিও ওটেনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. তুহিন শুভ্র রায় ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেমিনার আয়োজক কমিটির আহবায়ক, বাংলাদেশ জেএসপিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইসি সদস্য, সাবেক যুগ্ম-সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. আশরাফ হোসাইন তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. তন্ময় রায় তুষার।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষক শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।

এম.কন্ঠ/ ২১ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন