ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ টাঙ্গাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন নাসির উদ্দিন। কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন আব্দুর রহিম। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, সদস্য হাবিব খান, আব্দুল গনি আল রুহী, সহযোগি সদস্য অ্যাডভোকেট আলী ইমাম তপন। এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচন কমিশনের চেয়ারম্যান পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন প্রেসক্লাবের কার্যকরি পরিষদের নির্বাচনে প্রতি পদে দ্বিতীয় কোন প্রার্থী না থাকায় সভাপতি জাফর আহমেদ (যুগান্তর) ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা (সাপ্তাহিক প্রযুক্তি), সহ-সভাপতি মো. নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) ও সাহাব উদ্দিন মানিক (ফিনানসিয়াল এক্সপ্রেস), যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন (একুশে টেলিভিশন) ও ইফতেখারুল অনুপম (জনকণ্ঠ), কোষাধ্যক্ষ আব্দুর রহিম (সমকাল), সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ), ক্রীড়া সম্পাদক মালেক আদনান (নয়া দিগন্ত), দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ (বিজনেস পোস্ট), কার্যকরি সদস্য শামীম আল মামুন (যমুনা টেলিভিশন), খন্দকার মাসুদুল আলম (মজলুমের কণ্ঠ), খন্দকার হাবিবুল্লাহ কামাল (বাংলা টিভি), সোহেল তালুকদার (ডিবিসি টেলিভিশন), শামসুজ্জামানকে (কালের স্ব^র) চুড়ান্ত বিজয়ী ঘোষণা করেন।

এ সময় অন্য দুই কমিশনার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ১৪ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন