ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ের সময় গ্যাসের পাইপলাইনে ফাটল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদর ফাইনালে কালিহাতীতে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ বাসাইলে সুন্দরী খালের পুনঃখননের কাজ বন্ধ, ফেরত গেলো সোয়া কোটি টাকা মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়, ধরিয়ে দেওয়ার আহবান এমপি মতিনের টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচার রোধে শীর্ষক আলোচনা সভা বাংলাদেশ মানবাধিকার কর্মী সুরক্ষা আইন খসড়া প্রণয়নের সভা গোপালপুরে ওএমআর শিট হারানোর ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ককে অব্যাহতি ঘাটাইলে আনেহলা ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সখীপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, অপরজনের ৫ বছরের কারাদণ্ড

টাঙ্গাইলে মওলানা ভাসানীর জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৩৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোঃ ফজলুল করিম, প্রক্টর প্রফেসর ড. মো. ইমাম হোসেন, লাইব্রেরিয়ান প্রফেসর ড. মো. আবু জুবাইর, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা[ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর মওলানা ভাসানীর পরিবার, মওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি, বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, ভাসানী পরিষদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া বেলা ১১ টায় মাজার প্রাঙ্গনে ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এম.কন্ঠ/ ১২ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন