ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আন্তঃ ক্লাব দাবায় সিডিসি চ্যাম্পিয়ন, চেস ক্লাব রানার্সআপ কালিহাতীতে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন

ভূঞাপুরে ঋনের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে আটক ১৩

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুরে ঋন দেয়ার কথা বলে ঢাকায় সমাবেশে যাওয়ার সময় ১৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, ভূঞাপুরে উপজেলার মহির উদ্দিন, খায়রুল, সাগর, সামাদ, মোতালেব, ঠান্ডু ও রহিমা এবং গোপালপুর উপজেলার আব্দুর রশিদ, জয়নাল, শিল্পি, নাজমা, সামিরন ও হাফিজা। এ সময় জব্দ করা হয় কালো রংয়ের হায়েচ।

জানা যায়, অহিংসু আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠন বিনা সুদে একলাখ থেকে এক কোটি টাকা ঋণ দেয়ার প্রলোভনে নারী ও পুরুষদের নিয়ে সোমবার সকালে ঢাকায় যাচ্ছিলো। ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত মাইক্রোবাস। এর আগে রোববার রাতে দুই নারীকে আটক করা হয়।

এদিকে বিকেলে জেলার মধুপুরে একটি বাস থেকে নারী ও পুরুষসহ ৪০জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। তারা ভোরে জামালপুর থেকে ওই বাসে ঢাকায় সমাবেশে যোগদান করার জন্য গিয়েছিল।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, ওই বাসে থাকা ৪০জন ভোরে জামালপুর থেকে ঢাকায় যাওয়ার জন্য রওনা হয়েছিল এক লাখ টাকা দিবে মর্মে। যে ব্যক্তির মাধ্যমে ঢাকায় যাচ্ছিল সাভারের নবীনগরে যাওয়ার পর ওই ব্যাক্তির নম্বর বন্ধ থাকায় তারা আর ঢাকায় যায়নি। পরে তারা নবীনগরে স্মৃতিসৌধে ঘুরে জামালপুরে ফেরার পথে মধুপুরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, অহিংসু আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে সুদ ছাড়া মোটা অঙ্কের টাকার ঋণ দেয়ার প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এম.কন্ঠ/ ২৫ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন