ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৮:৪১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আনেহলা ইউনিয়নের সিঙ্গুরিয়া গ্রামে কৃষি জমিতে ইট ভাটা নির্মাণ করার ফলে জমি ধান নষ্ট হওয়ায় মেসার্স সিয়াম ব্রিকস ও মেসার্স স্বর্ণা ব্রিকসের মালিককে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা এবং ভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ এপ্রিল) বিকালে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি জাহিদুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আনেহলা ইউনিয়নের সিঙ্গুরিয়া গ্রামে মেসার্স সিয়াম ব্রিকসের নিকটবর্তী কৃষি জমির ধান ইটভাটায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কৃষকগণ চুল্লির ধোঁয়ায় এ ক্ষতি হয়েছে মর্মে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে অভিযোগের সত্যতা পেয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৭ ও ১৮(২) ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। এছাড়া সিয়াম ব্রিকসের চুল্লি ফায়ার সার্ভিসের পানি দ্বারা নির্বাপিত করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য ইট ভাটা কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়। এ সময় ইট ভাটার মালিক পক্ষ ক্ষতিপূরণ প্রদান করবেন মর্মে অঙ্গীকার করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি জাহিদুর রহমান জানান, অবৈধভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ২৮ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন