ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সেতু’র সেবা পেলো ৪৫৪ জন চক্ষু রোগী

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৩৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে বেসরকারী উন্নয়ন সংস্থা সেতু’র উদ্যোগে পরিচালিত স্বাস্থ্য ক্যাম্পে ৪৫৪ জন চক্ষু রোগী চিকিৎসা সেবা পেলেন।

রোববার কালিহাতি উপজেল:র এলেঙ্গায় সেতু’র স্বাস্থ্য কর্মসূচির আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও অরবিস এর অর্থায়নে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

এ ক্যাম্পে ৩১০ জন রোগীর স্ক্যানিং ও ১৪৪ জন রোগীর ছানি (ক্যাটারেক্ট) শনাক্তকরন করা হয়েছে। সেত’ুর নির্বাহী পরিচালক মির্জা সাকিফ হোসেন এ তথ্য জানান।

স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে চক্ষু রোগ দ্রুত সনাক্তকরন, বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা ও প্রয়োজন অনুযায়ী ছানি অপারেশনের সুযোগ নিশ্চিত করা হয়েছে। যা প্রান্তিক জনগোষ্ঠীর নিকট স্বাস্থ্য সেবা পৌঁছিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এম.কন্ঠ/ ০১ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন