ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

টাঙ্গাইল জেলা পরিষদের পক্ষ থেকে ১২২টি প্রতিষ্ঠান ও দুঃস্থ রোগীদের মাঝে ২৯ লাখের বেশি টাকার অনুদান ও প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার জেলা পরিষদের হলরুমে ওই অনুদানের চেক বিতরণ করেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির।

এ সময় ১২২টি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা করে ২৪ লাখ ৪০ হাজার টাকা এবং ২১জন অসহায় দুঃস্থ রোগীর মাঝে ৪ লাখ ৯০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে সরকারের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ওই চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের নিবাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদে সহকারী প্রকৌশলী সাকিব ইবনে মতিন, হিসাব রক্ষক এসএম তারিকুল হাসানাত প্রমুখ।

এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী সংগঠনের নেতা, অসহায় দুঃস্থ ব্যক্তি ও তাদের পরিবারের সমস্যরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২৮ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন