ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৮:২৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি জাহিদুর রহমানের সভাপতিত্বে এ সময় স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মঞ্জরুল হক মঞ্জু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাফিউল ইসলাম, ঘাটাইল থানা ইন্সপেক্টর (তদন্ত) প্রভাস কুমার বসু, ঘাটাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান হিরা, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান গিয়াস বাবুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৮ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন