ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কালিহাতীতে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

তারেক আহমেদ :
প্রকাশ: ০৫:১৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে এলেঙ্গা ভূঞাপুর সড়কের কালিহাতীর পালিমা বাজারের ফজলু এন্টারপ্রাইজ ব্যবসায়ী ফজলুকে এই জরিমানা করা হয়। মজুদকৃত জ্বালানি তেল জনসম্মুখে বিভিন্ন যানবাহনে বিক্রি করে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, চলমান জ্বালানি তেল সংকটের মাঝে অবৈধভাবে তেল মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালিমা বাজারে ফজলু এন্টারপ্রাইজের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুদ করা এক হাজার লিটার ডিজেল পাওয়া যায়। অবৈধভাবে মজুদ করায় ফজলু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ব্যবসায়ী ফজলুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে মজুদকৃত তেল জনসম্মুখে বিভিন্ন যানবাহনে বিক্রি করে দেওয়া হয়েছে।

এম.কন্ঠ/ ০১ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন