ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ মধুপুরে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বন প্রায় উজাড় করে ফেলেছে-প্রতিমন্ত্রী টুকু ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার সরকার প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছে-ডিজি শাহজামান খান সরকারের সহযোগিতায় প্রান্তিক খামারীদের স্বাবলম্বী করা হচ্ছে-প্রতিমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৮ম আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ম আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন মঙ্গলবার ৫ নভেম্বর  বিকেলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক ও প্রক্টর উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহফুজ রেজা। বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগের খেলোয়াড় দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের তত্বাবধানে আয়োজিত মাসব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এম.কন্ঠ/ ০৫ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন