ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ মধুপুরে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বন প্রায় উজাড় করে ফেলেছে-প্রতিমন্ত্রী টুকু ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার সরকার প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছে-ডিজি শাহজামান খান সরকারের সহযোগিতায় প্রান্তিক খামারীদের স্বাবলম্বী করা হচ্ছে-প্রতিমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা

টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও বিআরটির আয়োজনে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকল ছাত্রীদের নিয়ে নিরাপদ সড়কে পথচলা নিয়ে আলোচনা সভা এবং বিকেলে নিরাপদ সড়ক চাই জেলা শাখার তত্বাবধানে মরহুমা জাহানারা কাঞ্চনের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দিবসের প্রথমে কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। বিআরটিএ’র টাঙ্গাইল সর্কেলের সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার, জেলা ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা আক্তার, টাঙ্গাইল জেলা নিরাপদ সড়ক চাই’র সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফিরোজ আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক মহিউজ্জামান মুক্তা প্রমুখ।

পরে জেলা নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। টাঙ্গাইল জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নিরাপদ সড়ক চাই’র নেতাকর্মী, সড়ক পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিকেলে শহরের ফ্রুড গার্ডেন হোটেলে নিরাপদ সড়ক চাই জেলা শাখার অধীনে আলোচনা সভা ও মরহুমা জাহানারা কাঞ্চনের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলার সকল সদস্যদের অংশগ্রহনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা এস আকবর খান, আবুল কালাম মোস্তফা লাবু, খন্দকার সাঈদ আল খালিদ সোপান, নজরুল ইসলাম ভূঁইয়া, সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চু,সহ-সভাপতি নাজমুস সালেহীন, সাধারণ সম্পাদক মুহিবুজ্জামান মুক্তা, যুগ্ম সম্পাদক শাহিন চাকলাদার ও সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক মোজাম্মেল হক ও সাংগঠনিক সম্পাদক মামুন-উজ-জামান।

এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক চাঁদ সুলতানা, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম তালুকদার, ওয়াসীম তারেক আনসারী রনি প্রমুখ।

এম.কন্ঠ/ ২২ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন