ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

টাঙ্গাইলে বাসার সামনে থেকে পুলিশ সুপারের মুঠোফোন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:৫৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলে বাসার সামনে থেকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মোহা. ইমামুর রশীদের মুঠোফোন ছিনতাই হয়েছে।

শুক্রবার সকালে শহরের ক্লাব রোডের সরকারি তার বাসার সামনে থেকে মুঠোফোন ছিনতাই করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চলিক সৃষ্টি হয়েছে।

বেলা পৌনে ১২ টার দিকে টাঙ্গাইল সদর থানা পুলিশের একটি দল ঘটনস্থল পরিদর্শন করেছে। পুলিশ সদস্যরা, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সাথে কথা বলে সিসি ক্যামেরার ফুটেজ এর সংগ্রহ করেছে বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, সকালে পুলিশ সুপার কবুতরের খোঁজে তার বাসার সামনে বের হয়। পরে এক ছিনতাইকারী তার হাত থেকে মুঠোফোন নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আলড়ন সৃষ্টি হয়েছে।

তারা আরো জানান, ইতিপূর্বেও কয়েক দিন পর পর শহরের ক্লাব রোড, জেলা সদর রোড, ও বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে ছিনতাই এর ঘটনা ঘটছে। সে সব ছিনতাই এর ঘটনায় পুলিশের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ জানান, যেহেতু অস্ত্র ঠেকিয়ে মুঠোফোন নেয়া হয়নি তাই এটাকে ছিনতাই বলা যাবে না।

এ বিষয়ে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মোহা. ইমামুর রশীদের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এম.কন্ঠ/ ১৯ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন