ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কালিহাতীতে ইউএনওকে ফোন করে নিজের বাল্যবিবাহ বন্ধ করলো স্কুলছাত্রী

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

oplus_0

টাঙ্গাইলের কালিহাতীর খিলদা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী নিজেই ইউএনও’কে ফোন করে নিজের বাল্যবিবাহ বন্ধ করেছে। রোববার (৬ অক্টোবর) সকালে ওই শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুঠোফোনে ফোন করে।

ফোন পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন কালিহাতী পৌরসভার সিলিমপুর গ্রামে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার বাল্যবিবাহ বন্ধ করে তাকে স্কুলে যাওয়ার সুযোগ করে দেন।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, ‘ছাত্রীটি নিজেই আমাকে ফোন করে জানায়, তাকে জোর করে তার বাবা-মা বাল্যবিবাহ দিচ্ছেন এবং তিনি পড়াশোনা করতে চান বলে সাহায্য চান। এরপর আমি তাদের বাড়িতে গিয়ে শিক্ষার্থীর অভিযোগের সত্যতা পাই এবং স্থানীয় সাবেক কাউন্সিলরের উপস্থিতিতে শিক্ষার্থীর মায়ের সাথে কথা বলে বিবাহটি বন্ধ করে দিয়ে তাকে স্কুলে যাওয়ার সুযোগ করে দেই।

তিনি আরও জানান, যদি ওই শিক্ষার্থীর মা-বাবা পরবর্তীতে তাকে স্কুলে না পাঠিয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বাল্যবিবাহের আয়োজন করেন তাহলে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করা হবে।

এম.কন্ঠ/ ০৬ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন