ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলে উচ্ছেদের পরও ফের অবৈধ দোকান বসানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:২৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

উচ্ছেদের পর পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. হানিফ উদ্দিনের ছত্রছায়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের আঙ্গিনায় অবৈধ ছোট বড় বিভিন্ন দোকান করার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, হাসপাতাল গেটের পাশে বেদখলকৃত দোকান থেকে প্রতি মাসে ঘুষ নেন হানিফ উদ্দিন। এতে করে জায়গা দখলসহ হাসপাতাল ও মুল সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।

সড়ক ও জনপদ বিভাগের এক নোটিশ থেকে জানা যায়, উপবিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম গত ৩০ মার্চ হাসপাতালের আশে পাশের সড়ক বিভাগের বেদখলকৃত জায়গা উচ্ছেদের জন্য নোটিশ দেয়া হয়। পরবর্তীতে সেগুলো অপসারণও করা হয়। সম্প্রতি আবার সেই জায়গা বেদখল করে বিভিন্ন দোকানপাট বসানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেনালের হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের আঙ্গিনায় চায়ের দোকান, শরবতের দোকান, ফলের দোকান, চা পানের দোকানসহ নানা ব্যবসা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রায় ২৭ টি দোকান থেকে দোকান থেকে প্রতি মাসে ৫০০ থেকে দুই হাজার মাসোহারা তোলেন পুলিশ বক্সের দায়িত্বপাপ্ত ইনচার্জ হানিফ উদ্দিন।

এছাড়াও হাসপাতালের ৩৫ জন দালালের কাছ থেকে এক হাজার টাকা করে মাসোহারা নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন সময় হাসপাতাল সড়কে চলাচলরত মোটরসাইকেল ও অটোরিকশা থামিয়ে টাকা নেয়ার অভিযোগও রয়েছে হানিফের বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন ব্যবসায়ী বলেন, হাসপাতালের আঙ্গিনায় দোকান করতে হলে মাসোহারা দিতে হয়। পুলিশকে টাকা না দিয়ে দোকান করার কোন উপায়ই নেই। টাকা দিতে দেরি হলে খারাপ আচরণ করে থাকে।

এ বিষয়টি অস্বীকার করে পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. হানিফ উদ্দিন বলেন, কারো কাছ থেকে কোন প্রকার টাকা নেয়া হয় না।

এম.কন্ঠ/ ২৫ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন