ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ মধুপুরে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বন প্রায় উজাড় করে ফেলেছে-প্রতিমন্ত্রী টুকু ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার সরকার প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছে-ডিজি শাহজামান খান সরকারের সহযোগিতায় প্রান্তিক খামারীদের স্বাবলম্বী করা হচ্ছে-প্রতিমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা

টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০২:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুত সেবা নিশ্চিতকরণের দুই দফা দাবিতে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ মোহাম্মদ সালাউদ্দিন জোয়াদ্দার, মো. আল মামুন, সহকারী জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, জামিলুর রহমান প্রমুখ।

বক্তরা বলেন, সারাদেশে বৈষম্য থেকে মুক্তিকামী পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকতা-কর্মচারী দীর্ঘদিন যাবত নানা বৈষম্যের শিকার। তাদের দুই দফা দাবি বাস্তবায়ন করে সারাদেশের ৯ কোটি মানুষের বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের দাবি জানান তারা। পরে মানববন্ধনকারীরা টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে তাদের দুই দফা বাস্তবায়নের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

তাদের দাবি দুটি হচ্ছে- পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একত্রিকরণ এবং সমিতির সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এম.কন্ঠ/ ৩০ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন