ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ টাঙ্গাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে কাবাডি ও দাবা খেলা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০২:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

দীর্ঘদিন পর টাঙ্গাইল সদরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে কাবাডি ও দাবা খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্থানীয় বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত কাবাডি ও দাবা খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা।

বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানিজ সালমার সভাপতিত্বে খেলাগুলো আয়োজনে সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আফাজ উদ্দিন।

সদরের বিন্দুবাসিনী সরকারি বালক ও বালিকা বিদ্যালয়, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়, রহিমা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, করটিয়া আবেদা খানম উচ্চ বিদ্যালয়, সৃষ্টি একাডেমী স্কুল, ধরেরবাড়ী হাইস্কুল, বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়, শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়, হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় ও ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খেলাগুলো অংশগ্রহন করে।

নকআউট ভিত্তিক কাবাডি খেলার ফাইনালে হুগড়া হাবীব কাদের উচ্চ বিদ্যালয় ৩৫-২১ পয়েন্টে ধরেরবাড়ী হাইস্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। অংশগ্রহনকারী বাকী দলগুলো হলো পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়, বাঘিল কে কে উচ্চ বিদ্যালয় ও শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়।

দাবা খেলায় বালক বিভাগের ছোট দলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অর্জন দত্ত সান চ্যাম্পিয়ন ও অভয় দে রানার্সআপ হয়েছে এবং বড় দলে সৃষ্টি একাডেমী স্কুলের আহনাফ ইসলাম শাহির চ্যাম্পিয়ন ও বিন্দুবাসিনীর ইয়ানুর আহমেদ মুনিম রানার্সআপ হয়েছে।

দাবা খেলায় বালিকা বিভাগের ছোট দলে করটিয়া আবেদা খানম উচ্চ বিদ্যালয়ের নুসরাত জাহান চ্যাম্পিয়ন এবং পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্যাতিরা ইসলাম কায়ান রানার্সআপ হয়েছে। খেলাগুলো পরিচালনায় সহযোগিতা করেন জেলা সহকারী ক্রীড়া কর্মকর্তা কামরুল ইসলাম রনি, রেফারী আনিসুর রহমান আলো, মো. শওকত আলী, মো. শিপন, মমিরুল ইসলাম, মাহমুদা খাতুন ও বাংলাদেশ কাবাড়ি ফেডারেশনের সনদপ্রাপ্ত জেলা কোচ মোস্তফা কামাল।

এম.কন্ঠ/ ৩০ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন