ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রথম বিভাগ লীগে থানাপাড়া ব্যায়ামাগারের সাথে ভাসানী ক্লাবের খেলা গোলশুন্য ড্র টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না-প্রতিমন্ত্রী টুকু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ঘাটাইলের যুবক যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী 

কালিহাতিতে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গা রিসোর্টে চাঁদাবাজির অভিযোগে বিএনপি’র চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল এলেঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর খালেদ, সাবেক সদস্য রুকন মোল্লা ও সদস্য হুমায়ন কবিরকে কারণ দর্শানোর নোটিশ দেন।

এছাড়াও জেলা যুবদলের পক্ষ থেকে কালিহাতী যুবদলের আহ্বায়ক আনোয়ার মোল্লাকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নোটিশে ৭২ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বিএনপির নাম ভাঙ্গিয়ে কিছু ব্যক্তি উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছে। তারই ধারাবাহিকতায় রোববার ১৫ সেপ্টেম্বর এলেঙ্গার একটি রিসোর্টে বিএনপির নাম ব্যবহার করে কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করে।

পরে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা অভিযুক্তদের আটক করে। পরে স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেন। পরবর্তীতে এলেঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর খালেদ, সাবেক সদস্য রুকন মোল্লা ও সদস্য হুমায়ন কবিরকে কারণ দর্শানোর নোটিশ দেন। এছাড়াও জেলা যুবদলের পক্ষ থেকে কালিহাতী যুবদলের আহ্বায়ক আনোয়ার মোল্লাকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ও সভাপতি হাসানুজ্জামিল শাহীন জানান, বিএনপির কেন্দীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো চাঁদাবাজিসহ বিভিন্ন সামাজিক অপকর্মের অভিযোগ আসায় রোকন মোল্লাসহ চার নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন। এরপর তাদের বিরুদ্ধে শোকজ করা হয়। ৭২ ঘন্টার মধ্যে জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে কারণ দর্শানোর জবাব দিতে না পারলে তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হবে।

এম.কন্ঠ/ ১৮ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন