ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ টাঙ্গাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দেলদুয়ারে বিতর্কিত সেই প্রধান শিক্ষকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:৫৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

টাঙ্গাইলের দেলদুয়ারে নানা অপকর্মে জড়িত বিতর্কিত সেই প্রধান শিক্ষক পদত্যাগ করেছন। তার নাম দীনবন্ধু প্রামাণিক। তিনি উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি শিক্ষা সেবা দেয়ার বিপরীতে শিক্ষা প্রতিষ্ঠানকে টাকা কামানোর মেশিন বানিয়ে ছিলেন। নানা উপায়ে তিনি অবৈধ ভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সরকারি নির্দেশের তোয়াক্কা না করে নিজের মতো করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, দুর্নীতি, অনিয়ম, হিসাবে গড়মিল, অসাধাচরণ, স্কুলের অনুপস্থিত, ও শিক্ষকদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে স্কুলের শিক্ষা ব্যবস্থাকে তিনি ধ্বংস করেছেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে নানা আন্দোলন হলেও টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতার ছত্রছায়ায় তিনি বারবার পার পেয়েছেন। স্কুলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মনযোগ না দিয়ে বরং তিনি নিজের ব্যক্তিগত কর্মকান্ডে সময় পার করে থাকেন। বিভিন্ন ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে থাকেন। নিজের অপকের্মর বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে সাহস না পায় এজন্য তিনি কৌশলে গোপালপুর-ভুঞাপর-২ আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই ও টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদ দেন। এছাড়া একজন মুসলিম নারিকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক করার অভিযোগে ইতিপুর্বে তার বিরুদ্ধে গনমাধ্যমে খবর বের হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলেও দলীয় খুটির জোরে পার পেয়ে যান তিনি।

সম্প্রতি তাকে অপসারণ ও বিচারের মুখোমুখী করার দাবিতে আন্দোলন করেন অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়রা। এসময় বিক্ষোভ কারিরা প্রধান শিক্ষকের নানা অনিয়ম তুলে ধরার পাশাপাশি তার অপসারণ ও স্কুলের নতুন কমিটি গঠনের দাবি জানান। প্রধান শিক্ষকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।

এম.কন্ঠ/ ২৯ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন