ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ মধুপুরে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বন প্রায় উজাড় করে ফেলেছে-প্রতিমন্ত্রী টুকু ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার সরকার প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছে-ডিজি শাহজামান খান সরকারের সহযোগিতায় প্রান্তিক খামারীদের স্বাবলম্বী করা হচ্ছে-প্রতিমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা

টাঙ্গাইলে সকল প্রকার সহিংসতা রুখবে সমন্বয়করা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:৩৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

চারিদিকে গুজবে ছেয়ে গেছে। দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানি, হামলা এবং লুটতরাজের ঘটনা ঘটেছে। ছাত্রসমাজ হামলা রুখতে সর্বদা সচেষ্ট। সকল প্রকার সহিংসতা রুখতে টাঙ্গাইলের সকলকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দেশের সংস্কার কাজে সকলের ভূমিকা রাখা জরুরিও বলে জানায় সমন্বয়করা। মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন।

এতে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল নুর তুষার, কামরুল ইসলাম, আল আমিন, ফাতেমা রহমান বীথি, ইফফাত রাইসা নূহা, মাহতাব হাসান আল আমিন সিয়াম, হামিদুর রহমান, শেখ ফরাশ, মুনসুর হেলাল, মনিরুল ইসলাম, প্রেমা সরকার প্রমুখ।

বক্তারা বলেন, আমরা শুরুতেই আমাদের শহীদ ভাইদের স্মরণ করতে চাই যাদের ত্যাগ এনে দিয়েছে আমাদের স্বাধীনতা। সোমবার টাঙ্গাইলে আমাদের ভাই মারুফসহ আরও যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা দেশকে স্বাধীন করেছি। আমরা জানি স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা বেশি কঠিন।

বক্তারা আরও বলেন, ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তবর্তীকালীন সরকার গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের পর মঙ্গলবার দুপুরে ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়েছে। ছাত্রজনতার দেওয়া রূপরেখার ভিত্তিতে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে তাই আমরা সকলে এই সরকারের প্রতি আস্থা রাখবো। আশা করবো আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে তাদের গঠনমূলক ভুমিকা থাকবে।

এম.কন্ঠ/ ০৭ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন