ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই চেষ্টা, যুবকের ১০ বছরের কারাদণ্ড গোপালপুরে বাসর ঘরে বরের মৃত্যু দেশের প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এলেঙ্গায় আইসক্রিম ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট; ৩০হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে দলবদ্ধ ধর্ষনের দায়ে ২ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা টাঙ্গাইলে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মতবিনিময় সভা কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নারীর অনশন গোপালপুরের জয় হত্যা: ডিমলায় মাটির নিচে মিলল মরদেহ

৯ দফা দাবিতে

টাঙ্গাইলে সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের হত্যার বিচার দাবিসহ ৯ দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১ টায় টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী হত্যাকারীদের বিচারসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় ৯ দফা দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর নিকট স্মারকলিপি জমা দেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় অতিতিরক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীনসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থী সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে দুপুর দেড় টার দিকে তাদের বিক্ষোভ শেষ করে।

বিকেলে পর্যন্ত শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা শহরের গুরত্বপূর্ণ এলাকায় দায়িত্বপালন করছে।

এম.কন্ঠ/  ৩১ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন