ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল আঞ্চলিক সংবাদপত্র পরিষদের ইফতার ও দোয়া মাহফিল ঝুঁকি নিয়ে কাভার্ডভ্যান ভর্তি সিলিন্ডারে গ্যাস সরবরাহ টাঙ্গাইলে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন টাঙ্গাইলে প্রাণি সম্পদের উৎপাদন কারীদের প্রশিক্ষন আবাসিক থেকে পালিয়ে যাওয়ার সময় ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু মধুপুরের উচ্ছেদ নিয়ে উত্তেজনা, ক্ষতিগ্রস্ত গারোদের পুনর্বাসনের আশ্বাস টাঙ্গাইল মহাসড়কে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত টাঙ্গাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নিখোঁজ মাদ্রাসা ছাত্রী জাকিয়া বেচেঁ আছে কিনা জানতে চায় তার পরিবার ঘাটাইলে অবৈধভাবে লাল মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার, ৯ লাখ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

টাঙ্গাইলে এক আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ৯ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল পুলিশ সুপার গোলাম সবুর এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

গ্রেপ্তারকৃত ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তর কাঠিপাড়া গ্রামের মৃত ফটিক মাঝির ছেলে শহিদ মাঝি (৩০) ।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার গোলাম সবুর বলেন, গত ১১ জুলাই দুপুর ১২ টায় অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার রতন চন্দ্র সাহা শহরের সোনালী ব্যাংক থেকে সঞ্চয় পত্রের ১১ লাখ ৫২ হাজার ৮০১ টাকা উত্তোলন টাকাগুলো ব্যাগে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। এসময় তিনি লতিতা ফার্মেসীর সামনে থেকে কিছু পথ যাওয়ার পর তার ব্যাগে থাকা টাকার মধ্যে থেকে দশ লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। পরবর্তীতে এই বিষয়ে টাঙ্গাইল সদর থানায় ওইদিনই মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করে।

পরে রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠি থেকে প্রধান আসামী শহিদ মাঝিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চুরিকৃত নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তার ও বাকি এক লাখ টাকা উদ্ধার করার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এম.কন্ঠ/  ১৫ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন