ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৪৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

টাঙ্গাইলে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শেষ হয়েছে। রোববার বিকেলে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল বন বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ,এম, জহিরুল হায়াত।

টাঙ্গাইল বন বিভাগ বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন, টাঙ্গাইল পৌরসভার মেয়ার এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

মেলায় সাতদিনে মোট ৩৩ লাখ ৬৫ হাজার ৯০ টাকার বিভিন্ন জাতের চারা বিক্রি হয়েছে। এ মেলায় ৪০টি স্টল অংশগ্রহণ করেন।

প্রথম স্থান অধিকার করেছে রহিজ উদ্দিন নার্সারি, দ্বিতীয় স্থান অধিকার করেছে একাব্বর নার্সারি ও তৃতীয় স্থান অধিকার করেছে মের্সাস সুরভী নার্সারি।

এম.কন্ঠ/  ১৪ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন