ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী  টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু এলেঙ্গা জমিদারবাড়ী’র বড়কর্তা প্রদীপ কমল ভট্টাচার্য্য’র পরলোকগমন টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন 

জেলা আ.লীগের সম্পাদকের ছবি ও দলীয় কার্যালয়ে তালা ভাঙার প্রতিবাদে

টাঙ্গাইলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) ছবি ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের তালা ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

বৃহস্পতিবার দুপুরে আদালত প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা অ্যাডভোকেট বার সমিতির সামনে গিয়ে শেষ হয়। পরে বার সমিতির সভা কক্ষে সমাবেশের আয়োজন করা হয়।

জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মো. মনিরুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি শামীমুল আকতার, সাধারণ সম্পাদক সাহান শাহ সিদ্দিকী মিন্টু, সরকারি কৌশুলী এস আকবর খান, জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক বদিউজ্জামান ফারুক প্রমুখ।

প্রসঙ্গত, সম্প্রতি সখীপুর আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। গত শনিবার বিকেলে ওই কার্যালয়ের পেছনের ময়লার স্তুপে সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের টাঙানো ছবি পড়ে থাকতে দেখা যায়।

এম.কন্ঠ/ ২৫ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন