টাঙ্গাইলে বাইতুল কুরআন মাদরাসার মাহফিল অনুষ্ঠিত
টাঙ্গাইল শহরে দিঘুলীয়া বাইতুল কুরআন মাদরাসা, গোরস্থান ও ঈদগাহ ময়দানের উদ্যোগে সোমবার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। আমন্ত্রিত মেহমান ছিলেন রাবেয়া বসরী মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা ফজলুল করিম ও জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ গোরস্থান মাদরাসার মুহতামিম মুফতি আশরাফুজ্জামান কাশেমী।
টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ হাফেজ মাওলানা শামছুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় সিলেটের হবিগঞ্জ মদিনাতুল উলুম আশরাফিয়া মাদারাসার পরিচালক হাফেজ কারী মাওলানা শুয়াইব আহমাদ আশরাফী ও তালিমুদ্দিন ওয়ায়েজিন পরিষদের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা আ. মালেক ধলেশ্বরী।
এম.কন্ঠ/ ২০ অক্টোবর ২০২৬/এম. টি
























