টাঙ্গাইলে লালন সাঁই এর তিরোধান আলোচনা সভা
র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে লালন সাঁই এর ১৩৬ তম তিরোধান দিবস পালন করা হয়েছে।
শনিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনসেবা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল-২ (ভ‚ঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু।
এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল ল কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এম.কন্ঠ/ ১৭ অক্টোবর ২০২৬/এম. টি






















