ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

বাসাইলে ৩ ইয়াবা ব্যবসায়ীকে ১১ মাসের কারাদণ্ড

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ১০:১৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে ৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদরাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কাঞ্চনপুর পশ্চিমপাড়ার আব্দুল আজিজ খানের ছেলে বিদ্যুৎ খান (৩০), বিশু মিয়ার ছেলে শরীফ মিয়া (২৬) ও রবি খানের ছেলে রুবেল খান (২৬)।

জানা গেছে, উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদরাসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নিজ হেফাজতে মাদক রাখার অপরাধে তাদের তিনজনকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন। এদের মধ্যে বিদ্যুৎ খানকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, শরীফ মিয়াকে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং রুবেল খানকে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের পুলিশ প্রহরায় টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির এতথ্যটি নিশ্চিত করে বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এম.কন্ঠ/ ২৯ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন